সিলেটে বন্যা কবলিত এলাকায় সরকারিভাবে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহবান—মুহাম্মদ আলী
সিলেটে বন্যা কবলিত এলাকায় সরকারিভাবে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহবান—মুহাম্মদ আলী
আরজুন নাহারঃ
সিলেটে বন্যা কবলিত এলাকায় সরকারি ভাবে স্থায়ী পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করছেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী। শনিবার (১৮জুন) বন্যা কবলিত এলাকা নিয়ে বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি বা জোয়ার হলেই সিলেটের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে মানুষের ঘর- বাড়ি, ফসলি জমি সহ ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। এই বন্যার কারণে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ফলে চরম দুর্ভোগে মানুষ। এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বন্যা এতই তীব্র আকার ধারন করছে যে সেনাবাহিনী নামাতে সরকার বাধ্য হয়েছে। এভাবে সাহায্য সহযোগিতা করে কোনভাবেই এই বন্যার হাত থেকে তাদেরকে রেহাই করা সম্ভব না। তাদের এই দুর্ভোগ কাটাতে হলে নিতে হবে সরকারি ভাবে স্থায়ী কোন পদক্ষেপ।
এইভাবে পানি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ভারতের পানি ছেড়ে দেওয়া। ভারত অত্যান্ত সুবিধা ভোগী, তারা তাদের সুবিধা অনুযায়ী বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে প্রায়ই এভাবে তাদের বাঁধ ছেড়ে দিয়ে সিলেট ও সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকাকে একেবারে তলিয়ে ছাড়ে। এই সমস্যা কোন নতুন সমস্যা নয়, বাংলাদেশ ভারত বিভিন্ন ভাবে চেষ্টা করেও এই সংকট সমাধান করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ।তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের একক কোন স্থায়ী পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প কোন উপায় আছে বলে মনে হচ্ছে না। এই সংকট সমাধান না করলে বন্যার্ত অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হবে আর দেশের অর্থনৈতিক অবস্থা পড়বে চরম হুমকির মুখে। তাই এখনি প্রয়োজন সরকারি সুদীর্ঘ বা স্থায়ী কোন পদক্ষেপ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

