সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ১
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে দূর্ঘটনায় রিংকু ফারুকী(৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।রোববার(১৯জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী বাড়বকুণ্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় হেটে মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু ফারুকী।

এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান, গাড়ীর চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের লোকজন মৃতদেহ বাড়ীতে নিয়ে গেছে। পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ