সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাঁই
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে স্বর্ণালংকার, আসবাবপত্র ও জমির দলিলসহ আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার(২০জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভাস্থ ২নং ওয়ার্ড পন্থিছিলা এলাকার মাষ্টার পাড়া গ্রামের ছুট্টো সওদাগর এর বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যাক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ছুট্টো সওদাগর এর বাড়ীতে একটি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

এসময় মূহুর্তের মধ্যে আগুন পাশের আরও চারটি ঘরে ছড়িয়ে পড়লে আগুনে পাঁচটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। ঐ এলাকার জসিম উদ্দীন বলেন, দুপুরে আগুন দেখে আমরা ছুটে গিয়ে নেভানোর চেষ্টা করি কিন্তুু বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় মুহূর্তে সব পুড়ে ছাঁই হয়ে যায়৷ সেখানে পাঁচটি পরিবার বসবাস করতো। আগুনে পুরো ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। একটি খড়কুটাও রক্ষা করা যায়নি। আগুনে নিঃস্ব হওয়া মাষ্টার আলমগীর হোসেন বলেন, আগুনে টাকাসহ আমার সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি কোথায় যাব? এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবদুল লতিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও পরে গ্যাস সিলিন্ডারের আগুনসহ মিলে আগুন দিগুণ হয়ে পুরো বসতঘর পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুনঃ