প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে সীতাকুণ্ডে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে সীতাকুণ্ডে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক (পূর্বের একটি বাড়ি, একটি খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল আলম। কর্মশালায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে অংশ গ্রহণকারীগণ বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

