চট্টগ্রাম নগরীতে কোরবানী পশুর হাট জমতে শুরু করেছে
চট্টগ্রাম নগরীতে কোরবানী পশুর হাট জমতে শুরু করেছে
চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা (ইপিজেডস্থ) সিডিএ বালির মাঠে আসন্ন কোরবানী পশুর হাট জমতে শুরু করেছে। ঐহিত্যবাহী স্টিল মিলস বাজারের এবারের গরুর হাট ৪০নং ওয়ার্ডের শেষপ্রান্তে তথা ৩৯নং ওয়ার্ডের পশ্চিম দিকে বেড়ীঁবাধের স্ব নিকটে হাটটি ব্যাপক জায়গা জুড়ে মনরোম পরিবেশে উৎসাহ নিয়ে জমতে শুরু করেছে। নগরীর সড়ক পথে, নৌ-পথে, গরু-মহিষ আসতে দেখা গেছে।ইজারাদারগণ কঠোর পরিশ্রম ও চেষ্টা করে পবিত্র কোরবানীর পশুর হাটটি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জমিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। সার্বক্ষনিক বিদ্যুৎ-পানির ব্যবস্থা, আইনী সেবা ও ব্যাপারীদের থাকা-খাওয়া সহ আর্থিক নিরাপত্তায় ব্যাংক ও জাল টাকা সনাক্তকরণ মেশিনস্থাপন সহ গো-খাদ্যের ব্যবস্থা করেন।

আজ (২জুলাই) শনিবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েকটি বড় ও মাঝারি গরু বিক্রি হতে দেখা গেছে। বাজার যেহেতু গতকাল (১জুলাই) শুক্রবার থেকে শুরু হয়েছে সেহেতু আরও ২/১দিন গেলেই পুরোপুরি জমে উঠবে বলে ইজারাদারের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন শান্ত জানান। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে-ট্রাকে গরু-মহিষ আসছে, বাংলাদেশের সড়ক ব্যবস্থা উন্নত হওয়ায় ট্রাকে করে, কুষ্ঠিয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, চাপাইনবাবগন্জ, যশোর-কুড়িগ্রাম সহ চট্টগ্রামের বাশঁখালী-মহেশখালী, চকরিয়া-পটিয়া, সাতকানিয়া, আনোয়ারা-গহিরা, রাউজান এলাকার বেশ ভালোমানের দেশীয় প্রজাতীর গরু আসতে শুরু করেছে। এছাড়া উক্ত হাটে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পালিত গরু-মহিষ ও ছাগল বিক্রির জন্য সারি সারি ভাবে লাইনে রাখা হয়েছে। এদিকে এই অঞ্চলের নিকটে আরো কয়েকটি হাট, যেমন-৪১নং ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কে, ৩৮নং ওয়ার্ডের বন্দর এলাকায় সল্টগোলা ক্রসিং(ঈশান মিস্ত্রী হাট), হালিশহরের সাগরিকা পশুর হাট, মাদামবিবির হাট ও বাকলিয়ায় নূর নগর হাউজিং এস্টেট, পোস্তার পাড় পশুর হাট এবং কর্ণফুলী সেতু এলাকায় কোরবানীর স্থায়ী পশুর হাট বসছে বলে চসিক সূত্রে জানা গেছে। অনেকে আবার অনলাইনে দেখে-শুনে রাখছেন নির্দিষ্ট দামের নাগালে মিলে গেলেই গরু-ছাগল কিনছেন বলে ক্রেতা সাধারণরা জানায়। তবে এখনো বেচা-বিক্রি তেমন জমে উঠেনি কোন হাটেই।
Admin
এ সংক্রান্ত আরো খবর

