ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
প্রকাশঃ ৭ July ২০২২ | ৮:১০
ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ ১৮শ গরীব ও অসহায়দের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭জুলাই) সারাদিন সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদুল আযহা উপলক্ষে এই চাউল বিতরণ করা হয়। গরীব ও অসহায়দের মাঝে চাউল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী। বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আবুল কাসেম, ইউপি সদস্য মমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, মোঃ সাহাবউদ্দীন, টিপু সুলতান, ডাঃ সজল কুমার শীলসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

