চট্টগ্রামে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র ২০ লক্ষ টাকার চেক বিতরণ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র ২০ লক্ষ টাকার চেক বিতরণ। বৃহস্পতিবার (৭জুলাই) পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম’র বিভিন্ন শাখা অফিসের গ্রাহকদের মাঝে মেয়াদ পূর্তির চেক বিতরণ করেন উক্ত জোনাল হেডকোয়ার্টার ইনচার্জ শেখ মোহাম্মদ।

চট্টগ্রামের জোনান হেড কোয়ার্টারে (৭জুলাই) লিয়া চেরাগী হাইটস (২য় তলা) ৪৯, মোমিন রোড, জামাল খান, চট্টগ্রাম অফিস থেকে গ্রাহকদের বীমার মেয়াদ পূর্তির চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জোনাল হেড কোয়ার্টার ইনচার্জ
শেখ মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্য প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল মোটো ফোনে বলেন, চট্টগ্রামের মানুষ আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী। চট্টগ্রাম অঞ্চলের মানুষ সংগ্রামীও বটে, বৈশ্বিক মহামারী ও করোনার মাঝেও গতবারের তুলনায় দ্বিগুন ব্যবসা করেছেন চট্টগ্রাম জোনাল অফিস। দেশের অগ্রগতি ও উন্নয়নে বীমা শিল্প ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গর্বিত এক অংশিদার।

নিউজটি শেয়ার করুনঃ