সবুজ আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আরজুন নাহারঃ

চট্টগ্রামে সবুজ আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা (৩সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জি: আব্দুল খালেদ মিলনয়াতনে অধ্যাপক লায়ন সানাউল্লাহর সভাপতিত্বে, দৈনিক চট্টবাণীর সম্পাদক মোঃ নুরুল কবির ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানম চৈতীর যৌথ সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়র এবং স্মারক সম্মাননা বিতরণ করেন দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির প্রানিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মোঃ মন্জুরুল কিবরিয়া, জেলা আইনজীবী সমতিরি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু মো: হাশেম, সাংবাদিব কাজী হুমায়ন কবির, ইজ্ঞিনিয়ার রফিকুল ইসলাম, রেহায়ত কবির বাবুল, মোহাম্মদ সাদেক, সাংবাদিক এস.ডি জীবন সহ সীতাকুন্ড উপজেলাস্থ সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

সভাশেষে চবির প্রভাষক গতকাল রাত্রে দূর্ঘটনায় নিহত হওয়ায় আত্মার মাগফেরাত কামনায়ে বিশেষ মুনাজাত করা হয়। প্রধান অতিথি বাপ্পি সরদার সবুজ আন্দোলনের কর্মকান্ড অবগত করে বলেন,

চট্টগ্রামে সর্বস্তরের সেবাসংস্থার সাথে সমন্বয় করেপরিবেশ বিপর্যয় রোধে করণীয় নির্ধারণ সহ সারাদেশে সবুজায়ন বৃদ্ধিতে সকলের সহযোগিতা জরুরী বলে উল্লেখ করেন। তিনি সেক্ষেত্রে চসিক-সিডিএ, পরিবেশ অধিদপ্তর-ওয়াসাকে কাজের মধ্যে রাখার ব্যাপারে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ