বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর ৯ম মৃতু্য বার্ষিকী পালিত

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর ৯ম মৃতু্য বার্ষিকী পালন উপলক্ষে, বৃহস্পতিবার ১২ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে দিন ব্যাপী নানান কর্মসূচি পালনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল চট্টেশ্বরী মেডিকেল ছাত্রাবাসের সম্মুখ কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী এনামুল হক দানুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম, চকবাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সহ-সভাপতি বিপ্লব মিত্র, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, গোলাম ফোরকান, শওকত উল্লাহ সোহেল, কাজী রাজেশ ইমরান, ফজলুল কবির সোহেল,

মেজবাহ উদ্দিন আহমদ মোরশেদ, কফিল উদ্দিন আহমেদ, অলম কৃষ্ণ নাথ টুটুল, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, মোঃ সেলিম, ইঞ্জিনিয়ার মশিউজ্জামন ছিদ্দিকী পাভেল, আরাফাত মান্নান ঝিনুক, এস.এই. জোবাইয়ের, সানী দে, সোহেল ইমরান, মোঃ মহিউদ্দীন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনছুর টিটু, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের কাজী নির্বাহী সদস্য কামরুল হুদা পাভেল, জয়নুদ্দিন জয়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের তৌরাত হোসেন রাফি, দেলোয়ার হোসেন, আবু সাদেক তুহিন, ফরহদা হক, তৌহিদুল আলম বাবু, ওয়াহিদ বিন ইউনুচ, সৈয়দ তুহিন, রায়হান উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ