পতেঙ্গায় শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
পতেঙ্গায় শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
নগরীর ৪০ নং ওয়ার্ডে আসন্ন শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে অসহায় সনাতনী লোকদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।
তিনি পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙনে শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে অসহায় সনাতনী লোকদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজাদ , সাবেক সাঃ সম্পাদক হাজী শাহাদাৎ হাসান, মহিলা কাউন্সিলর মিসেস শাহনুর বেগম, পতেঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর মহাজন লিটন, মহিলানেত্রী নাসিমা আক্তার, আফরোজা খানম, আঃলীগ নেতা হাজী ওমর ফারুখ, জাফর আহম্মদ।
আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও সাহিত্য সংগঠক মোঃ আব্দুর রহিম, নগর যুবলীগ সদস্য ও স্থানীয় সামাজিক সংগঠক মোঃ ওয়াহিদ হাসান, নগর যুবলীগ সদস্য মোঃ সাদেকুর রহমান, পূজা উদযাপন পরিষদের উত্তম শীল, সুজন শীল, সৈকত মহাজন সাজু সহ স্থানীয় নেতৃৃবৃন্দ।
বস্ত্র বিতরণ কালে ব্যারিস্টার নওফেল বলেন, সকল কে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী এবং সম্প্রদায়-সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করার দৃঢ় আহবান করেন। তিনি সনাতনী লোকদের কে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি ভবিষ্যত প্রজন্মদের শিক্ষা-সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার অনুরোধ জানান। পরে তিনি শতাধিক সনাতনী লোকের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

