চট্টগ্রাম নগরীর ইপিজেডে গার্মেন্টসের মালামাল চুরির ৩ চোর গ্রেফতার
চট্টগ্রাম নগরীর ইপিজেডে গার্মেন্টসের মালামাল চুরির ৩ চোর গ্রেফতার
ইপিজেড থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা পুলিশ “জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড (কোরিয়ান)” গার্মেন্টসের মালামাল চুরির ঘটনায় ৩ জন কে গ্রেফতার করেছে। এবং তাদের হেফাজত থেকে চুরির মালামাল, যার আনুমানিক মূল্য ১৫,৩৪,৫০০/ টাকা উদ্ধার করা হয়েছে।
ইপিজেড থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ৬/১১/২০২২, রাত অনুমান ৮ঃ৫৫ টার পর হতে ৭/১১/২০২২, সকাল অনুমান ৭ঃ০০ টার মধ্যবর্তী যেকোন সময়ে উক্ত চুরির ঘটনাটি ঘটেছে।
ইপিজেড থানা এলাকার “জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড” প্লট নং-১৯-২৪, সেক্টর নং-৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম থেকে মালামাল চুরি হয়।
বাদী শাশ্বাত সাহা (৫৩) থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন, গত ৬/১১/২০২২, রাত অনুমান ৮ঃ৫৫ ঘটিকার পর হতে ৭/১১/২০২২, সকাল অনুমান ৭টার মধ্যবর্তী যেকোন সময় ইপিজেড থানাধীন “জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড” প্লট নং-১৯-২৪, সেক্টর নং-৮ এর ২য় তলায় অবস্থিত ফিনিশিং সেকশনের ষ্টোর রুম থেকে ১৩০০ পিস রপ্তানি যোগ্য বিভিন্ন রংয়ের জ্যাকেট, যার মুল্য আনুমানিক ৪৪,৩৩,৫৩২/-টাকার মালামাল অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়া গেছে।
পরবর্তীতে গত ১৮/১১/২০২২, ইপিজেড থানার মামলা নং-১৩ (১১)২০২২, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড সংক্রান্তে অফিসার ইনচার্জ ইপিজেড থানা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) রানা প্রতাপ বনিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত।
মোঃ কামরুল হুদা প্রঃ রুবেল (৩৮), পিতা-আবুল কাশেম, মাতা-মৃত খাইরুন নেছা, সাং-পূর্ব নাসিরাবাদ, ভূইয়া গলি, আবুল কাসেম এর বাড়ী, থানা-খুলশী, সিএমপি, চট্টগ্রাম।
মোঃ হোসেন প্রঃ রানা (২৪), পিতা-জসিম উদ্দিন, মাতা-কমলা বেগম, সাং-হোসেনপুর, জিসি বাড়ি, থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-সল্ট গোলা ক্রসিং, এনামের ভাড়া ঘর, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রাম।
মোঃ শাকিল (২২), পিতা-আব্দুল নুর মিঠু, মাতা-শাহিনা বেগম, সাং-ওয়াসিম চৌধুরীপাড়া, আব্দুল নুর কলোনী, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রামদের গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা ও বন্দর থানার বিভিন্ন জায়গা থেকে এবং ডিএমপির খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে চোরাই যাওয়া বিভিন্ন সাইজের গার্মেন্টস সামগ্রী ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ, যার মূল্য আনুমানিক ১৫,৩৪,৫০০/-(পনের লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হইয়াছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

