চট্টগ্রাম বন্দর নগরীর ধুমপাড়া সাগরপাড় রাসেল কলোনী থেকে গাজা উদ্ধার

বন্দর থানা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর থেকে গাজা উদ্ধার করে বন্দর থানা পুলিশ।

বাদী কিশোর মজুমদার, বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম সংগীয় অফিসার সহ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর থেকে মোঃ সুমন শেখ মানিক (৩১)কে গ্রেফতার করেছেন।

তার দেখানো ভাড়াঘরের শোকেস এর ড্রয়ার থেকে ১ টি নীল রংয়ের পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১ কেজি কথিত গাঁজা, যার মূল্য আনুমানিক ২৫,০০০/-টাকা ও গাঁজা বিক্রয়ের ১৯,১০০/-টাকা উদ্ধার করে। এবং ১৮-১১-২০২২ তারিখ ৮ঃ৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

জানা গেছে, মোঃ সুমন শেখ মানিক (৩১), পিতা-ইলিয়াস শেখ, মাতা-কাজল বেগম, সাং-চন্দনপুর, জয়রাবাদ, থানা-অভয়নগর, জেলা-যশোর। বর্তমানে-ধুমপাড়া সাগরপাড়, বেড়িবাঁধ সংলগ্ন রাসেল কলোনী, ইউনুছ জমিদার এর ভাড়াঘর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ভাড়া থাকতো।

মোঃ সুমন শেখ প্ৰঃ মানিক (৩১) এর বিরুদ্ধে এসআই/কিশোর মজুদার এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বন্দর থানার মামলা নং-১০, তারিখ-১৮-১১-২০২২,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়।

মোঃ সুমন শেখ প্ৰঃ মানিক এর বিরুদ্ধে আরো ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে থানা সুত্রে।

নিউজটি শেয়ার করুনঃ