উজিরপুরে মাদ্রাসার কুরআন প্রতিযোগিতায় ৩ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম শামীম,উজিরপুর উপজেলা প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় হুফফাজুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে কুরান প্রতিযোগিতায় বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর নুরানী, হাফেজী মাদ্রাসার ৩ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

১২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার ধামুরা ইউসুফ জাহানারা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানার সভাপতিত্বে কুরান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১০০ (একশত) জন কুরান শিক্ষার্থীদের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

প্রতিযোগিতায় পূর্ব ধামসর মাদ্রাসার ২০ পাড়া গ্রুপের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ্ তহের ১ম স্থান, একই মাদ্রাসার ৫ পাড়া গ্রুপের শিক্ষার্থী মোঃ ইয়াছিন ফরাজী ৩য় স্থান ও ৫ পাড়া গ্রুপের শিক্ষার্থী মোঃ শামিউল ইসলাম ৫ম স্থান অধিকার করেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি। ৩ টি পুরুষ্কার পেয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালক কমিটির মাঝে আনন্দ ও উল্লাস বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুনঃ