চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বিজয়ের মাসে
চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বিজয়ের মাসে
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
সালাম, রফিক, বরকত সহ অনেক ভাষা সৈনিকরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ নারী-পুরুষ শহীদ হন।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ ফেব্রুয়ারি মাস এলেই গাণটির মর্মবোধ বাঙালির হৃদয়ে জেগে ওঠে ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি পালিত হয়।
বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও আনন্দের দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের বাঙালি বিজয় ছিনিয়ে আনে।
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন দিবসটি চিরস্মরণীয় করে রাখতে, চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হয়। যা বিজয়ের মাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।
জানা গেছে, ৫২’র ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে পটিয়া থেকে অসংখ্য লোক অংশ গ্রহণ করে শহীদও হন। পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান শহীদের প্রতি শ্রদ্ধা ও স্মরণীয় করে রাখতে প্রাচীণ বিদ্যাপীঠ প্রাঙ্গনে স্মৃতিসৌধ নির্মাণের স্বপ্ন দেখেন।
সরকারি ভাবে অর্থ বরাদ্দ না পেলেও স্কুলের ফান্ড ও নিজ অর্থায়নে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে ভাস্কর্য নির্মাণ হয়। ভাস্কর্য শিল্পী শুভাশীষ দাশ রূপকের পরামর্শে ২০২০ সালে নির্মাণ কাজ শুরু করেন।
স্মৃতিসৌধ নির্মাণের উদ্যাক্তা ও খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান জানান, প্রাচীণ বিদ্যাপীঠ খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত। তিনি নিজেও এ স্কুলের ছাত্র এবং বর্তমানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত স্মৃতিসৌধটি আগামী প্রজন্মের আজীবনের স্মৃতি। এটি নির্মাণে ব্যয় প্রায় ৮ লাখ টাকা।
ভাস্কর্য শিল্পী শুভাশীষ দাশ রূপক বলেন, ১৬ ডিসেম্বর বিজয় ও একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস। দু”টি দিবস আগামী প্রজন্ম মনে রাখতেই মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ইতিহাস বিদ্যালয় প্রাঙ্গণে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বিজয়ের মাসে এটি উদ্বোধন করা হবে। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ইতিহাস ছাড়াও বাংলাদেশের ইতিহাস বিষয়ে ভাস্কর্যে ফুটিয়ে তোলা এবং নির্মাণে দৃষ্টিনন্দন ভাস্কর্যের চিত্রাঙ্কন দেখেই নারী-পুরুষ সকলের হৃদয়ের রক্ত ক্ষরণ ও ইতিহাস লিখার খাতায় ও কলম দিয়ে ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

