চট্টগ্রাম’র পটিয়া উপজেলার কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ”র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চটগ্রামের পটিয়া কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদোগে, গতকাল সকাল থেকে গভীর রাত পর্য্যন্ত বিভিন্ন বর্নাঢ্য আয়োজনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনীর মিলনমেলায় খতমে কোরান ও দোয়া মাহফিল, বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুভ উদ্ভোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা ব্যবস্থার অসীম উন্নয়ন করেছেন। প্রতি বছরের প্রথম দিবসে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই হাতে তুলে দেন। এবং মানুষের কল্যানে জন্য প্রধানমন্ত্রী দিন-রাত নানান পরিকল্পনায় পরিশ্রমে মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে আরো উন্নয়নে এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন “যাহা মাইলফল”। উন্নয়ন দেশ হিসেবে বিশ্বের দরবারে রোল মডেল গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এই উন্নয়নকে নসাৎ করতে বিএনপি-জামাত চক্র নানান কূটচালে বিদেশে সরকারের অপপ্রচারে লিপ্ত। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া উপজেলার আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্তি মজুমদার, এস আলম গ্রুপ চেয়ারম্যান এর পিএস আকিজ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, প্রগতি ইন্স্যুরেন্স লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম, কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার মাঈনুদ্দিন, অধ্যক্ষ নেজামুল ইসলাম, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহব্বায়ক মোঃ দিদারুল আলম, সদস্য সচিব আবু সুফিয়ান টিপু, আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব এমরান মনা, মোহাম্মদ হোছাইন, মোঃ জাবের, এডভোকেট হোসাইন রানা, আসহাব উদ্দিন, মোর্শেদ সোহেল, মোহাম্দ আলী, কাজী মোঃ বেলাল, জসিম উদ্দিন, কাজী মোঃ মোর্শেদ, জামাল উদ্দিন চৌধুরী, মোঃ খোরশেদ আলম মেম্বার প্রমুখ।

পুনর্মিলনীর মিলনমেলায় আলোচনা সভার শেষে গুনীজন সংবর্ধনা, আনন্দ উল্লাসে কেক কাটার পরে স্মৃতিচারন, রাফেল ড্র ও দেশের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শেষে রাত ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুনঃ