চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
মানবিক সংগঠন চট্টগ্রামের পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে অসহায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া পৌর সদর ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন, পটিয়া থানার এএসআই মো: রাশেদ, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো জাহাঙ্গীর আলম (মেম্বার), বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, তাজুল ইসলাম, মোহাম্মদ মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এ সংগঠনের উদ্যােগে পটিয়ার বিভিন্ন এলাকায় চলছে মানবিক সহায়তার বিভিন্ন কর্মকান্ডের কাজ। প্রায় দিন কোথাও না কোথাও খাদ্য সহায়তা, বিয়ে অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এবং টাকার অভাবে অসহায় পরিবারে কারো ছেলে মেয়ের লেখাপড়া না হলে। নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সহাযতা প্রদান করা হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

