পটিয়ায় বন্দোবস্তী বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়ায় ভুমিহীন কোটায় কৃষি জমি বন্দোবস্তী নিয়ে সরকার ও ৪ ব্যক্তির সঙ্গে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পটিয়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন একই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম, দিদারুল ইসলাম, জায়দুল হক। লিখিত বক্তব্যে বলেন, তাদের এলাকার ইদ্রিস নামের এক ব্যক্তি সরকারি ৭ শতক জায়গা বন্দোবস্তী নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন এবং তাদের সঙ্গে প্রতারনা করেছেন।

২০১০ সালে মো ইদ্রিস ভুমিহীন দাবি করে গোপনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করে জায়গা বন্দোবস্তী নেন। অথচ এর আগে ২০০৫ সালে অঙ্গীকারনামা ও ২০০৬ সালে নাদাবি দিয়ে ওই জায়গা দখল হস্তান্তরও করেন। তথ্য গোপন ও সরকারি চুক্তি ভঙ্গ করায় বন্দোবস্তী বাতিলও চেয়েছেন একই এলাকার মোহাম্মদ জসিম।

চুক্তি ভঙ্গ করায় পটিয়া সহকারী কমিশনার (ভুমি) রাজিব হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসককে অবহিত করেছেন। সংবাদ সম্মেলনে ইদ্রিসের বন্দোবস্তী বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুনঃ