আইয়ুব-সুলতানা ফাউন্ডেশন উদ্যোগে পটিয়ায় মাহি’র দোয়া ও ইফতার মাহফিলে তৃর্ণমুল নেতাকর্মীদের মিলন মেলায় মোতাহেরুল
আইয়ুব-সুলতানা ফাউন্ডেশন উদ্যোগে পটিয়ায় মাহি’র দোয়া ও ইফতার মাহফিলে তৃর্ণমুল নেতাকর্মীদের মিলন মেলায় মোতাহেরুল
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইয়ুব-সুলতানা ফাউন্ডেশনের উদ্যোগে পৌর মেয়রের পুত্র আতিক শাহরিয়া মাহি”র স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে দক্ষিণ চট্টগ্রামের তৃণমুল নেতাকর্মীদের মিলন মেলা গত শনিবার (১ এপ্রিল) বিকেলে পৌর সদর গাজী কনভেশন হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, পটিয়া উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা আঃলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ জাফর আহমদ, সাবেক পটিয়া উপজেলার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সাবেক শিক্ষক ড. আহমদ নবী, বাঁশখালী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম, চট্টগ্রাম মহানগর পিপি এড, আবদুর রশিদ, জিরি ইউনিয়ন কৃতি সন্তান শামসুল আলম, চট্টগ্রাম চারকলা একাডেমী সাবেক অধ্যক্ষ আবদুল আলিম, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুব আলম, আঃলীগ নেতা এড বদিউল আলম, শামসুল আলম, পৌর আঃ লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির,
পটিয়া পৌর ৩ নং ওয়ার্ড আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর শফিউল আলম, গোফরান রানা, জসিম উদ্দীন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস আকতার, শাপলা কুঁড়ি আসর মোহাম্মদ আবদুল করিম ও রওশনগীর আমিরী, শহিদুল ইসলাম জুলু, মীর এরশাদ, নাঈম উদ্দিন, আয়েস, নোমান, খোকন তালুকদার সহ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষকে আল্লাহ, নবী-রাসূল ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে জীবন গঠন করার আহবান জানান। এবং পৌর মেয়রের পুত্র মাহী’র আত্মার মাগফেরাতের বিশেষ দোয়া শেষে দক্ষিণ চট্টগ্রামের তৃণমুল নেতাকর্মীদের মিলন মেলার সমাপ্তি ঘটে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

