কর্ণফুলী উপজেলায় স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া একাধিক শিক্ষার্থীকে অশ্লীল কথা বলে ইভটিজিং করার অপরাধে কাজল শেখ (২৫) নামের এক বকাটে যুবককে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম (২৮মে) রবিবার সকাল সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার নোয়াপাড়া গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে, তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপির ২নং ওয়ার্ডের বাইট্টে গুষ্টি এলাকায় বসবাস করতেন।

এবিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী দৈনিক নব দেশ বার্তাকে বলেন, দীর্ঘদিন ধরে একটা বখাটে যুবক শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া একাধিক ছাত্রীদেরকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করতো এবিষয়ে আমরা জানতে পেরে রবিবার সকাল সাড়ে আটটার দিকে শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত কাজল শেখ কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাজল শেখ কে থানা হেফাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ