পটিয়ায় ১৪ টি অ্যালুমিনিয়াম গার্ডরেইল পাচারের সময়
গ্রেফতার ৭

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাঁকে স্থাপিত গার্ডরেল চুরি করে পাচার করার সময় গোপন সংবাদের ভিক্তিতে পটিয়া থানার পুলিশ ১৪টি গার্ডরেল সহ ৭ চোরকে আটক করেছে পটিয়া থানার পুলিশ।

আটককৃত ৭ চোরের মধ্যে ফারুক আহম্মদ (৫৪), পটিয়া জঙ্গলখাইন ইউনিয়নে মৃত সুলতান আহম্মদের ছেলে। দিদারুল আলম(২২) সেই পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার কাগজী পাড়ার আহম্মদুর রহমানের ছেলে। একই এলাকার নাছিরের পুত্র মো: সজিব (২২), আবদুল গফুরের পুত্র শহীদুল ইসলাম (২৮), নাইখাইন গ্রামের তোফাজ্জলের পুত্র মো: সেলিম (৪৮), পিরোজপুর জেলার ভান্ডারিয়ার রুহুল আমিন হাওলাদারে ছেলে মো: রিয়াজ (২১), ভোলার লালমোহনের আইয়ুব আলীর ছেলে মো নুরুন্নবী (২৪)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, আসামীদের স্বীকারোক্তিমতে গত শনিবার দিবাগত রাতে পটিয়া ভাটিখাইন ব্রীজ এলাকায় রাস্তার দু”পাশ থেকে ১৪টি অ্যালুমিনিয়াম তৈরী ছোট-বড় গার্ডরেইল উদ্ধারসহ ৭ চোরকে আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ ব্যাপারে পটিয়া থানায় একটি মামলা দায় করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের পটিয়ার উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইউনুছ বাদী হয়ে পটিয়া থানায় গত রোববার একটি মামলা দায়ের করেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ