চট্টগ্রাম’র কর্ণফুলি শাহ আমানত সেতু থেকে নামতে বাস এবং সিএনজির ভয়াবহ দুর্ঘটনা

সেলিম,কর্ণফুলী প্রতিনিধিঃ

চট্টগ্রাম’র শাহ আমানত সেতু থেকে বাস নামার পুর্বে ব্রেকফেল হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বুধবার সন্ধ্যে ৭টা ২৫মিনিটের সময়।

বাসের সাথে ধাক্কা লাগে দুটি সিএনজি এবং দুটি মোটরসাইকেল এবং একটি রিকশার সাথে।

উক্ত দুর্ঘটনায় ১৫ জন আহত হয়, আহত সবাই কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাটানো হয়েছে। ঘটনার পরপরই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ বলছেন আহতরা যারা আছেন তাদের সাথে কথা বলার পর মামলার প্রক্রিয়া শুরু হবে সেই সাথে যাদের গাড়ি ক্ষতি হয়েছে তাদের সাথে বসে তারা কথা বলবেন। চট্টগ্রাম বাকুলিয়া থানা কর্মকর্তা এস আই সালাম তদন্ত করবেন এবং সে বলেছেন গাড়িগুলো বাকলিয়া থানায় আটক করা হয়েছে।

উপস্থিত স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা বলেন, চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো হয়। স্থানীয়দের দাবি নিরাপদ সড়ক চাই।

নিউজটি শেয়ার করুনঃ