পটিয়ায় বজ্রপাতে ধসে পড়লো সেমিপাকা ঘর
প্রকাশঃ ১৯ June ২০২৩ | ১:২৭
পটিয়ায় বজ্রপাতে ধসে পড়লো সেমিপাকা ঘর
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
বজ্রপাতে চট্টগ্রামের পটিয়ায় একটি সেমিপাকা ঘর ধসে পড়েছে। সোমবার বেলা ৩ টার দিকে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের ছানা উল্লাহর বাড়ির আবুল কালামের বসতঘর ধসে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
জানা গেছে, সোমবার বেলা ৩ টার দিকে ভারী বর্ষণের সাথে হঠাৎ বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত আবুল কালামের বসতঘরে আছঁড়ে পড়ে। এসময় বৈদ্যুতিক মিটার ভেঙে যায় এবং একটি সেমিপাকা বসতঘর ধসে পড়ে। ঘটনার সময় আবুল কালামের স্ত্রী মিনুয়ারা বেগম গোয়াল ঘরে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সেমিপাকা ঘরের সামনের অংশ ধসে পড়ে।
পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বজ্রপাতে তার ছোট বোনের একটি সেমিপাকা ঘর ধসে পড়েছে। ঘটনার সময় কেউ ঘরে ছিল না।
Admin
এ সংক্রান্ত আরো খবর

