রিক্সা চালকের হয়রানি বন্ধ করুণ সমাবেশে পটিয়ার শ্রমিক লীগ নেতারা

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

পটিয়া পৌরসভার জাতীয় শ্রমিক লীগ’র উদ্যোগে এক বর্ধিত সভায় রিক্সা শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, পটিয়া ট্রাফিক পুলিশ বেশ কিছু দিন ধরে পৌর সদর বিভিন্ন স্পটে গরীব-দূঃখী অসহায় মেহনতি রিক্সা শ্রমিকদের রিক্সা আটক করে মামলা-হামলা দিয়ে অসহায় রিক্সা চালকদের পেটে লাথি মারছে। এ হয়রানি বন্ধ করুণ অন্যতায় পটিয়ার শ্রমিক সংগঠন বসে আঙুল চুছবে না। অন্যাতায় রিক্সা শ্রমিকরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দু:খী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কাজ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবারও আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। পটিয়া পৌর জাতীয় শ্রমিক লীগের এক বর্ধিত সভায় রিক্সা শ্রমিকের সমাবেশে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় পটিয়া পৌর জাতীয় শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক’র পরিচালনায় প্রধান অতিথি দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম। বিশেষ অতিথি, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম চেয়ারম্যান, দক্ষিণ জেলা শ্রমিক লীগ প্রচার সম্পাদক কামরুল হাসান বাবু, পটিয়া উপজেলার সাবেক সম্পাদক ইউসুফ নবী টিপু, শ্রমিক লীগ নেতা সুমন চৌধুরী, জহিরুল ইসলাম, সব্রত দে, সাইফুল ইসলাম, মো: হেলাল, রিক্সা শ্রমিক নেতা সাইদুল ইসলাম সুমন, শহিদুল ইসলাম, সামশুল আলম, নজরুল ইসলাম, সাইফুদ্দিন, সুজন কান্তি সর্দার, লেদু মিয়া, আবদুল রাজ্জাক, বয় শ্রমিক নেতা মো: মহিউদ্দিন, আলী হোসেন, শফি, ফারুক, রবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ