পটিয়ার পন্ডিত সুমন চক্রবর্তীর বাবা পন্ডিত ভবতোষ আর নেই

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্রগ্রামের পটিয়া উপজেলার ১৩ নং দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন দক্ষিণ ভুর্ষি ৪ নং ওয়ার্ড বাসিন্দা। পন্ডিত ভবতোষ চক্রবর্তী বাড়ির স্বর্গীয় রুক্ষুনী কান্ত চক্রবর্তীর তৃতীয় পুত্র। পন্ডিত ভবতোষ চক্রবর্তী (৯০) পন্ডিত সুমন চক্রবর্তীর বাবা বার্ধক্য জনিত কারণে (২৫ জুন) রবিবার দিবাগত রাত ১ টা ৫৪ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সোমবার (২৬ জুন) সকালে তার নিজ গ্রামের বাড়িতে নিজ পারিবারিক স্মশানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ পুত্র, ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পটিয়া উপজেলার চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভুর্ষি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া সেলিম ও পটিয়া উপজেলার মেম্বার সমিতি ও দক্ষিণ ভুর্ষির ৪ নং ওযার্ড ইউপি মেম্বার মোহাম্মদ মাহাবুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ