মানবিক টিমের বিভিন্ন এলাকায় সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ৮ নং নাকাইহাট ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মমিন চাচা বিগত আড়াই মাস আগে। মলম পার্টির খপ্পরে পড়ে তার একমাত্র উপার্জনের ভ্যান গাড়িটি হারিয়ে ফেলেছিলেন।

তিনি চেয়ারম্যান মেম্বার ইত্যাদি জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলেন কিন্তু কারো একটুও দয়া হলো না মমিন চাচার জন্য। পরে বিষয়টি বিয়ানীবাজার মানবিক টিম সিলেটের গাইবান্ধা জেলার প্রতিনিধি আতিক মণ্ডল বিষয়টি জানার পরে।বিয়ানীবাজার মানবিক টিমের প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ ভাইকে অবগত করেন। পরে জুয়েল আহমেদ ভাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই-বোনদের সহযোগিতায় তার উপার্জন করা নতুন একটি ভ্যান গাড়ি উপহার দিয়েছেন।

সেখানে উপস্থিত ছিলেন আবিদ হোসেন জুয়েল আহমেদ ভাইএর সহকারী সাহানা সাইফ রংপুর জেলা প্রতিনিধি মো: সোহেল রানা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি শিমুল প্রধান, আতিক মন্ডল, রিহাব মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধি বিয়ানীবাজার মানবিক টিম।

এছাড়াও গত ১ সপ্তাহ ধরে, বিয়ানীবাজার মানবিক টিম এর পরিচালক, মানবিক জুয়েল আহমদ এর মাধ্যমে গাইবান্ধা জেলার কয়েকটি উপজেলায় ১৫টি হুইলচেয়ার, ১টি খাটিয়া, ১টি লাশ ধোয়ানো খাট, ১টি মসজিদে ৪ টি সিলিং ফ্যান, একজন এতিম বাচ্চার ভরনপোষণ এর দায়িত্ব, একজন বিধবা মায়ের আজীবন ভরনপোষণ এর দায়িত্ব, এবং একটি মহিলা মাদ্রাসায় বাথরুমের ছাঁদ বাবদ নগদ ১৯,০০০ টাকা প্রদান। ও ১টি অসহায় পরিবারের জন্য ১৩.০০০ টাকায় ১টি নলকূপ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ