চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে ১১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার
প্রকাশঃ ৮ November ২০২৩ | ১:১৮
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে ১১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে চোলাই মদসহ আবু তাহের (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১০টার দিকে চান্দগাঁও থানার বেপারি পাড়া ইছমত আলী সারেং বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার আবু তাহের মৃত মোছলেম উদ্দীনের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

