বিএনপিকে চিরদিনের জন্য প্রত্যাখান ও নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করতে হবে
বিএনপিকে চিরদিনের জন্য প্রত্যাখান ও নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করতে হবে
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চু বলেন, এই নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখ আমি বুঝি। ছাত্র রাজনীতি থেকেই আমি গণ মানুষের সাথে সমৃদ্ধ। আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর একজন রাজনৈতিক কর্মী হিসেবে সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা প্রতীক দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হলে অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবো। গতকাল ৮নং শুলকবহর ওয়ার্ডে মহিলা কলেজের সামনে থেকে জনসংযোগ কার্যক্রম চলাকালীন সময়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন ভোটাররা যাতে নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিএনপি নির্বাচনে না এসে এখন পলায়নপর ভূমিকা পালন করছে এবং হরতাল ও অবরোধের নামে প্রতিনিয়ত মানবাধিকার হরণ করছে এমনকি আগুনে পুড়িয়ে মানুষকেও হত্যা করা শুরু করে দিয়েছে। তারা অতীতেও এসব করেছিল এবং এখন আবার শুরু করতে চায়। তাই ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বাচন বানচালকারী বিএনপিকে চিরদিনের মত প্রত্যাখান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম-১০ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব বদিউল আলম, সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো: হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দী, কাউন্সিলর মোরশেদ আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি সহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

