সকল সংসদ সদস্যদের বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উষ্ণ অভিনন্দন

হোসেন মিন্টুঃ

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখা বর্ধিত সভায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তোর পারস্পরিক অভিজ্ঞতা ও কুশল বিনিময় অনুষ্ঠানে বক্তারা সকল দেশীয় ও বৈদেশিক বাধা বিপত্তি ও নির্বাচন বানচালের সকল প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিপুল ভোটে যে জয়যুক্ত করলেন তজ্জন্য বাংলাদেশের সকল নাগরিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সেই সাথে পঞ্চম বারের মতো গণমানুষের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে ও অন্যান্য সংসদ সদস্যদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেছেন । জাতিকে একটি স্বচ্ছ পরিণত গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মু.আইয়ুবুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ডাক্তার দিলীপ দে, ড. আনোয়ারুল ইসলাম, ড. সজীব কুমার ঘোষ, ড. মোহাম্মদ ফরিদুল আলম, ড. ধানেশ মিয়া, ড. মোঃ এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার এনামুল বাকি, ড. মোরশেদুল আলম, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুব আলম, অধ্যাপক মাহবুবুর রহমান, এরশাদ হোসেন, হাবিবুল্লাহ প্রমূখ। সভায় নির্বাচন প্রাক্কালে একটি অনবদ্য কৌশলী ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগ নেতৃত্বকে সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ