নবনির্বাচিত সংসদ সদস্যকে পটিয়া পৌরসভায় সংবর্ধনা
নবনির্বাচিত সংসদ সদস্যকে পটিয়া পৌরসভায় সংবর্ধনা
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম’র পটিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলছে, তৃণমূল থেকে গড়ে উঠা, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত আদর্শের সৈনিক হিসেবে এ পটিয়াকে ডিজিলাইষ্ঠেট টাউন গড়ে তুলব ও স্লোগানে স্লোগানে মুখরিত হোক পটিয়ার খেলার মাঠ। শিল্প-সাহিত্য জ্ঞানের ভান্ডারে ভরপুর হয়ে উন্নয়ন সমৃদ্ধ এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলব। পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে এনে শতভাগ এ পটিয়াকে এগিয়ে নেব। তিনি গতকাল বিকেলে পটিয়া পৌর মাঠ চত্বরে পটিয়া পৌরসভার উদোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন। এ সময় পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা, পৌর আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর গোফরান রানার পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে পটিয়া সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ, চারুকলা বিভাগ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি এম নাছির উদ্দীন পদ্মা, পৌর আ’লীগ সভাপতি আলমগীর আলম, সম্পাদক এম এন এ নাছির, কাউন্সিলরদের মধ্যে শেখ সাইফুল ইসলাম, শফিউল আলম, সরওয়ার কামাল রাজীব, জসিম উদ্দিন, নাসির উদ্দীন, গিয়াস উদ্দিন আজাদ, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌর আ”লীগ নেতা মো নাজিম উদ্দীন পারভেজ, পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সনজীব কুমার দাশ, পৌর ৩ নং ওয়ার্ড আ”লীগ সম্পাদক মাহাবুল আলম, পৌর ৬ নং ওয়ার্ড আ”লীগ সভাপতি মো হারুনুর রশীদ, ও আ”লীগ নেতা ভিপি নাজিম উদ্দীন প্রমুখ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

