বাবার লাশ ঘরে রেখে পটিয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিলেন রাইসা

সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম’র পটিয়া উপজেলার খলিলুর রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী জান্নাতুল মাওয়া রাইসা (১৭) তার বাবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় সে মৃত্যুকে আলিঙ্গন করে বুকফাটা কান্না, ব্যথা ও শোকে বাবার লাশ ঘরে রেখে পটিয়া পৌর সদর আবদুর সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়েছেন রাইসা। রাইসার বাবা বেলাল হোসেন (৪০)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শেখ মুহাম্মদ পাড়ার বাসিন্দা। তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তিনি পেশায় এলুমিনিয়াম দোকানের কর্মচারী। গত বৃহস্পতিবার বিকালে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বেলাল হোসেন দুই মেয়ে ও এক ছেলে মধ্যে বড় মেয়ে জান্নাতুল মাওয়া রাইসা এবার এসএসসি পরীক্ষার্থী। দ্বিতীয় মেয়ে মিফতাহুল জান্নাত নবম শ্রেণি ও একমাত্র ছোট ছেলে আসাদুজ্জামান বয়স ৯ বছর। সরেজমিনে দেখা যায়, তারা তাদের মা’কে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মা চোখের পানি মুছে মেয়ের মাথায় বুলিয়ে দিয়ে বলছে, মা তুমি পরীক্ষা দিতে যাও। আর্তনাদে রাইসা এসএসসি পরীক্ষায় অংশ নেন। খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম ছিদ্দিকী বলেন, রাইসা খুবই মেধাবী। পরীক্ষার কক্ষে মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়ে। আমরা তাকে সান্তনা দিয়েছি। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, তার বাবার মৃত্যু খবর পেয়েছি কিন্তু খুব দুঃখজনক তবে তাকে সহায়তার জন্য কেন্দ্র সচিবকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ