বন্দর থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৪
প্রকাশঃ ৩ March ২০২৪ | ৪:০৫
বন্দর থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৪
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মিসেস শাকিলা সুলতানার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ শরীফ উজ জামান’র তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে, এসআই (নিঃ) মোঃ হাছান আলী সঙ্গীয় ফোর্সসহ ৪ জন কে আটক করেছে। গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মহব্বত হোসেন, মোঃ ইব্রাহিম খলিল অন্তর, মোঃ সজীব ও মোঃ সোহেল কে আটক করে। তাদের কাছ থেকে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেল ও আটক আসামিদের বিরুদ্ধে চোরাই মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।
Admin
এ সংক্রান্ত আরো খবর

