সিইপিজেড এলাকায় বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত বিতরণ
প্রকাশঃ ২৫ April ২০২৪ | ৪:২৩
সিইপিজেড এলাকায় বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত বিতরণ
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর ইপিজেড থানার সন্নিকটে গ্রাফিক্স পয়েন্ট ডিজিটাল প্রিন্টিং প্রেসের উদ্যোগে চলমান তীব্র তাপদাহ থেকে সাময়িক স্বস্তিদানের জন্য প্রায় ১৫০০ জন পথচারী, রিক্সা- ভ্যান, ঠেলা ও সিএনজি অটোরিকশা চালক সহ ফুটপাত দিয়ে চলাচলরত পথচারীদের মাঝে বিনামূল্যে কোমলপানীয়, শরবত বিতরণ কর্মসূচি ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টা থেকে শুরু করে।আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মোঃ হোসেন, পরিচালক মোঃ শাহীন, মোঃ সোহেল, অনিক, আদনান ও লিকন মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতায় নিছক সেবা ও সামরিক তৃপ্তি দানের মাধ্যমে গণ মানুষের মাঝে এই শরবত বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাঁরা আগামীতে এই মহতী উদ্যোগ চলমান রাখতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

