ইপিজেড এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার একজন নৃত্যশিল্পী মোঃ ইসকান্দর মিয়া (২৫) নিজের পেশাগত বিষয়ে চাঁদাবাজি ও মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার এসআই (নি.) শেখ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ১৬ মে রাতে ২ নং মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ মোঃ রাকিবুল আলম (২৪), রাকিবুর হাসান (১৯)-কে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তিদের নিকট হতে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ফিচার ফোন ও নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করেন।

পরে তাদের চাঁদাবাজির অভিযোগে আটক করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

নিউজটি শেয়ার করুনঃ