চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্ট গোলাক্রসিং ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারনা ঐযুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে স্লুইচগেইট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে চেষ্টা করছি। সাথে রেলওয়ে পুলিশও আছে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, ‘রেল চালক বলেছেন, তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি তার মাথা ঢুকিয়ে দেন। এসময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ঘটনাস্থলে একটি মুঠোফোনও পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ধারনা করছি তিনি আত্মহত্যা করেছেন। আমরা এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবো। তার পরিবারের কাউকে পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ