চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় এনআইডি কার্ডের ব্লক খুলতে এসে গ্রেফতার
চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় এনআইডি কার্ডের ব্লক খুলতে এসে গ্রেফতার
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার নির্বাচন অফিসে এনআইডি কার্ডের ব্লক খুলতে এসে মোঃ সাবের (২০) নামের এক রোহিঙ্গা নাগরিক কে নির্বাচন অফিস থেকে আটক করেছেন, থানার পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নির্বাচন অফিস সূত্রে জানাযায়, মোঃ সাবের নামের এক যুবক পটিয়া উপজেলা নির্বাচন অফিসে এসে তার পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামাল এর এনআইডি কার্ড ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। এ সময় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা নাগরিক শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামালের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেন নির্বাচন অফিস’র দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে জানা গেছে মো. সাবের ২০১৭ সালে কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম-ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করে পটিয়া মাদরাসায় পড়াশোনা করছেন। এবং রোহিঙ্গা নাগরিক মোঃ সাবের পটিয়া নির্বাচন অফিসে এসে আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা থানার পুলিশ কে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর এ ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন অফিস সুত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ঘটনা স্হল থেকে মো. সাবের নামের এক রোহিঙ্গার নাগরিক কে আটক করা হয়। এ বিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে। এবং অপর আর এক জন কে আটক করার চেষ্টা চলছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

