হাত-পা বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
হাত-পা বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
হাত-পা বেল্ট দিয়ে বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় চট্টগ্রামে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন আজিমপুর গ্রামের সড়কের পাশে বিলের মধ্যে অজ্ঞাত (৩৪) নামের এক ব্যক্তির লাশ অদ্য বৃহস্পতিবার সকালে উদ্ধার করে থানার পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিহতের পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্হানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে লাশটির সুরতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মনে করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ বিষয় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তদন্ত অব্যাহত রয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

