পতেঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে চাকুসহ ১ জন ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশঃ ৩১ January ২০২৫ | ২:১৯
পতেঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে চাকুসহ ১ জন ছিনতাইকারী গ্রেফতার
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার এসআই এইচ এম হারুনুজ্জামান রুমেল সংগীয় ফোর্সসহ অদ্য ৩১/০১/২৫ সকাল ০৮:০৫ মিনিটের সময় পতেঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মানিব্যাগে ৫৫০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ আসামী আবু হোসেন কালু (৪০)কে গ্রেফতার করে। এরই প্রেক্ষিতে পতেঙ্গা থানার মামলা নং ১৬ তারিখ ৩১/০১/২০২৫ ধারাঃ আইনশৃঙ্খলা বিঘ্রকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ (সংশোধনী ২০০৯) এর ৪/৫ রুজু করা হয়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

