মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার প্রধান গেট এলাকায় অটোরিকশায় থাকা শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে অহিল আলম (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সেই মো জুবায় আলমের ছেলে। নিহত শিশুটির মা তার সন্তান অহিলকে নিয়ে দুপুরে অটোরিকশা নিয়ে চিকিৎসার উদ্দেশ্য পটিয়া মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এলাকা সুত্রে জানাযায়, পটিয়া আলজামিয়া মাদ্রাসার গেটের সামনে রাস্তার বামে আংশিক স্পীড বেকারে মুখোমুখি হয়ে রিকশা চালক স্পীডবেকারটি কাটিয়ে ডান পাশ কাটিয়ে যাওয়ার পথে ডানে দুমড়ে-মুড়িয়ে যাওয়ার সময় সড়কের পাশে রাস্তায় শিশুটি মায়ের কোলে আহিল ছিটকে রাস্তায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে চাউল ভর্তি একটি মিনি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে অহিলের মাথা থেতঁলে গিয়ে। অহিল ঘটনা স্হলে মৃত্যু বরন করেন। মা, বাবার আদরের সন্তানের লাশ বহনে পুরো এলাকায় কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল জায়েদ মোঃ নাজমুল নুর উপরোক্ত বিষয়ে আলোকে সত্যতা স্বীকার করে বলেন, পৌর ৮ নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ