কুড়িগ্রামে অনলাইনে বিজনেস কোতয়ালি থানায় প্রতারণার মামলা
কুড়িগ্রামে অনলাইনে বিজনেস কোতয়ালি থানায় প্রতারণার মামলা
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার পূর্বালী ব্যাংক উলিপুর শাখায় ভূয়া তথ্য দিয়ে একাউন্ট খুলে লেনদেন। প্রতারণার মামলা দিনমজুর ও তার কন্যার বিরুদ্ধে।
এজাহার সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ববিতা বেগম পূর্বালী ব্যাংক উলিপুর শাখার একাউন্ট নং- ৫১৯২১০১০১৪৩২৪ ও তার পিতা দিনমজুর বদিয়াল মিয়া একাউন্ট নং- ৫১৯২১০১০১৪৩৪৬। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে বিজনেস পেজের মাধ্যমে স্বর্ণালংকার ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিজ্ঞাপন দেখিয়ে উক্ত একান্টের মাধ্যমে ১ লক্ষ ৯৬ হাজার টাকা উত্তোলন করে বলে রংপুর কোতয়ালী থানায় বাদী এএসএম ইমরুল সাহেদ, পিতাঃ ওয়ালিউল ইসলাম, সাং- জুম্মাপাড়া, এজাহার নং- ২৭/৪৬২, তাং- ২০/১০/২০২৪ একটি প্রতারণার মামলা করেন।
এ বিষয়ে বিবাদী পক্ষ নোটিশ পাওয়ার বিবাদী পক্ষের সাক্ষাৎকারের পর এ প্রতিবেদক কে জানান উলিপুর পূর্বালী ব্যাংক শাখার ম্যানেজার এর সাথে সাক্ষাৎ করলে তিনি জানান, আমাদের অনলাইনে এ্যাপস এর মাধ্যমে একাউন্ট খোলা যায়। কে কি ভাবে প্রতারণা ভাবে খুলেছেন তা আমার জানা নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে আমরা প্রতিবেদন দিবো।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, এটা দুঃখ জনক ঘটনা বিষয়টি কোতয়ালী থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তার মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসবে। স্থানীয় নুর ইসলাম, আবুল কালাম, সাহেব আলী, বকুল মিয়া, নাডু মিয়া সহ অনেকে জানান, ববিতা বেগম তিনি ঢাকায় অন্যের বাড়িতে ঝি এর কাজ করেন। তার পিতা বদিয়াল মিয়া এলাকায় দিনমজুরের কাজ করেন। তারা উক্ত একাউন্ট লেনদেন বা অনলাইনে ব্যবসার সাথে জড়িত নয়। তারা স্মার্ট ফোন ব্যবহার করা জানেন না। ভুক্তভোগী সহ এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

