চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৫

হোসেন মিন্টুঃ

সিএমপি’র পতেঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাটুন বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার স্বর্ণলংকার ও মালামাল উদ্ধার সহ গ্রেফতার ০৫ জন।

পতেঙ্গা থানার এসআই/মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ৪/৪/২০২৫ রাত ১১ঃ২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোষ্ট করে সন্দিগ্ধ গাড়ী তল্লাশী করে মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মোঃ আকিদুল আলম শান্ত (২২), মোঃ হাসান মুরাদ (২৪), মোঃ নাইমুল হক (২০)কে আটক করে এবং তাদের হেফাজত থেকে ১কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাটুন বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগী মোঃ মনির আহমেদ (৪৮)কে এয়ারপোর্টের সামনে ১৫ নং ঘাট এলাকা হতে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে পতেঙ্গা থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৪/২০২৫ ইং ধারা-The Special Powers Act-1974 এর ধারা-২৫ B এর ১(ন)/২৫ উ রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

নিউজটি শেয়ার করুনঃ