চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানা পরিদর্শনে সিএমপি কমিশনার

হোসেন মিন্টুঃ

অদ্য ২১/০৫/২০২৫ সকাল ১১.০০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হাসিব আজিজ, বিপিএম, পতেঙ্গা মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে তিনি থানা কম্পাউন্ডে বৃক্ষরোপন করেন।পরিদর্শনকালে তিনি থানার হাজত খানা, অস্ত্রাগার ও সেরেস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ কবির আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ সোহেল পারভেজ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পতেঙ্গা মডেল থানার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ