প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
হোসেন মিন্টুঃ
দৈনিক সংবাদ সংযোগ পত্রিকায় গত ১৫ মে ২০২৫ এবং
সাপ্তাহিক একুশের কন্ঠ পত্রিকায় ১৯ মে ২০২৫ ‘পতেঙ্গায় অবৈধ আইসক্রিম কারখানা, নেই সরকারি অনুমোদন’ শিরোনামে বিভ্রান্তিমূলক অসত্য সংবাদ পরিবেশন করার বিষয়টি এইচ আর ফুড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এই ধরণের মনগড়া ও অপ-সংবাদ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন ও ব্যবসার অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ব্যাপারে আইনগত নোটিশ প্রদান করা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে মালিক পক্ষের সকল কাগজপত্র আছে। ওইসব কাগজপত্র না দেখে প্রতিবেদক রিপোর্ট করার কারণ কী ? এইটার রহস্য যে কোন জনগণ সচেতন সহজে বুঝতে পারে। এ ছাড়াও আরো কয়েকটি অখ্যাত ও অনিবন্ধিত পত্রিকায় একই রিপোর্টার একই নিউজ প্রকাশ করে আমার ব্যবসায়িক ক্ষতি ও সুনাম নষ্ট করে চলছে। আমি এই সব মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এইরকম ভুয়া, বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রকাশ বন্ধ না করলে প্রেস এন্ড পাবলিকেন্স এ্যাক্ট ও প্রচলিত আইনের আশ্রয় নেবো।
Admin
এ সংক্রান্ত আরো খবর

