চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই

পাহাড়তলী থানা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই(নিঃ) সেলিম সরকার সঙ্গীয় এসআই(নিঃ)/ আব্দুল্লাহ আল রিয়াদ, এএসআই/মোঃ ইসমাইল হোসেন ও ফোর্স সহ ২০/০৬/২০২৫ তারিখ ০০:৩৫ মিনিটে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ গ্রাম বাংলা কাউন্টারের সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে, শাহ্ আলম (৪৫), পিতা-মৃত ফজল আহমদ, মাতা-মৃত দুলাই, স্থায়ী সাং-কুতুপালং, ক্যাম্প-২, ব্লক-১০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ও দোস মোহাম্মদ (৩০), পিতা-মৃত ফজল আহমদ, মাতা-মৃত দুলাই, সাং-কুতুপালং, ক্যাম্প-০২, ব্লক-১০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদেরকে সর্বমোট ১৫০০ (একহাজা পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন৷ আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০৭,তারিখ-২০/০৬/২০২৫, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) রুজু করা হয়েছে। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুনঃ