চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটা ও ধ্বংস প্রতিরোধে জোন কমিটির সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর এলাকার পাহাড়সমূহ কাটা ও ধ্বস প্রতিরোধে গঠিত জোন কমিটির কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা ২২ জুন, রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, উপ পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শহরের কোন অংশেই পাহাড় কাটা ও ধংস করে কোন স্থাপনা অথবা পরিবেশ দূষণ রোধে সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ