বন্দর-পতেঙ্গা ট্রাফিক পুলিশের অভিযান “সড়কে শৃঙ্খলা ফেরাতে”
বন্দর-পতেঙ্গা ট্রাফিক পুলিশের অভিযান “সড়কে শৃঙ্খলা ফেরাতে”
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর ট্রাফিক বন্দর বিভাগের পক্ষ থেকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবির আহমেদের নির্দেশে এমন অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
চট্টগ্রাম নগরীর বন্দরে সড়কে গতকাল বৃহস্পতিবার (২৬শে) জুন দুর্ঘটনা প্রতিরোধে, যানযট নিরসনও শৃঙ্খলা ফেরাতে সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে বন্দর ট্রাফিক পুলিশ।
মহানগরীর পতেঙ্গা ও স্টিলমিল এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ফুটপাত দখল করে গড়ে উঠা হকার ও দোকানপাট সরিয়ে সড়কে চলাচলের উপযোগী এবং অবৈধ অটোরিকশা-ইজিবাইক ত্রুটিপূর্ণ যানবাহন আটক করে ডাম্পিং করা হয়।
জানাযায়, নগরের পতেঙ্গা এলাকার কাটগড় ও স্টিলমিল সড়কের উপর প্রতিনিয়ত ভাসমান বাজার বাসিয়ে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার ফলে প্রতিদিন দীর্ঘ যানযট সৃষ্টি হয়। আর ভোগান্তি পোহাতে হয় সড়কে যাতায়াত করা সাধারণ শ্রমজীবী মানুষকে। অবশেষে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সড়কের উপর এসকল ভাসমান দোকান ও হকার সরিয়ে দিতে সকাল থেকে মাঠে নামে বন্দর ট্রাফিক পুলিশ। তাদের সড়ক থেকে সরিয়ে সড়কে চলাচলের উপযোগী করে দেওয়া হয় এবং স্টিল মিল, কাঠগড়, সি বীচ রোডে বেশকিছু অবৈধ রেজিষ্ট্রেশন বিহিন এইচপাওয়া নামক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করে। এসময় বেশ কিছু অবৈধ গাড়িকে মামলা ও জব্দ করা হয়।
সড়কে নানা দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বন্দর বিভাগের পক্ষ থেকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবির আহমেদে নির্দেশে এমন অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
এসময় অভিযানে অংশ নেন ট্রাফিক বন্দর জোনের (ডিসি) নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পতেঙ্গা, মোহাম্মাদ সেলিম ও পতেঙ্গা থানা পুলিশ সহ অন্যন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত বুধবার (২৮মে) সকালে নগরীর পতেঙ্গা ও স্টিলমিল এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ফুটপাত দখল করে গড়ে উঠা হকার ও দোকানপাট সরিয়ে সড়কে চলাচলের উপযোগী এবং অবৈধ অটোরিকশা-এইচপাওয়ার ত্রুটিপূর্ণ যানবাহন আটক করে ডাম্পিং করা হয়। সড়কে চলাচলের উপযোগী করার পরবর্তী সময় নজরদারি না থাকায়। আবারও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকান পাঠ।
তাই সচেতন মহল বলছেন, একদিন লোক দেখানো অভিযান না করে প্রতিদিন নজর রাখতে হবে যাতে সড়কে ভাসমান দোকান ও গাড়ি পার্কিং করে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

