পতেঙ্গায় ৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম, ১৪ জুলাই ২০২৫-চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পতেঙ্গা মডেল থানার এসআই মোঃ সবুজ আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ায় হাফেজ মোবারক আলী শাহ স্কুলের সামনে রাস্তার ওপর থেকে মোঃ মামুন (২৩) নামের ওই যুবককে আটক করেন।

তার নাম ও ঠিকানাঃ মোঃ মামুন (২৩), পিতা-মোঃ কামাল, মাতা-লায়লা বেগম, সাং-বাহারছড়া, শামছুল হক এর বাড়ী, ৪নং ওয়ার্ড, ইলিশা ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-দক্ষিণ পতেঙ্গা, ফুলছড়িপাড়া, ফোরকান এর ভাড়াঘর, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারের সময় তার দখল হতে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা (নম্বর-১১, তারিখ-১৪/০৭/২০২৫) রুজু করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ