চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম, ৬ আগস্ট ২০২৫ (বুধবার): চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক বাংলা ভূমির প্রধান সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর আজীবন সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)-এর প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মিজান উল্লাহ সমরকন্দী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রেবেকা সুলতানা রেখা চৌধুরী এবং জহিরুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

প্রধান অতিথি: বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম প্রেস ক্লাবের আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মাঈনুদ্দিন কাদেরী শওকত।

উদ্বোধক: শহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা শাখা।

প্রধান বক্তা: সাংবাদিক নেতা, সাহিত্যিক ও কলামিস্ট কামাল পারভেজ

প্রধান আলোচক: সাংবাদিক সোহাগ আরেফিন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।

অন্যান্য অতিথিবৃন্দ:

কামাল উদ্দিন-বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক, মো. আলী হোসাইন-সম্পাদক পূর্ব বাংলা, নুরুল কবির-ব্যুরো প্রধান, মাই টিভি, চট্টগ্রাম, তৌহিদুল ইসলাম তৌহিদ-সহ-সম্পাদক, স্বাধীন সংবাদ, বেলাল উদ্দিন-সভাপতি, মানবাধিকার সংস্থা, এস এম জামাল উদ্দিন-মানবাধিকার ও সাংবাদিক সংস্থা, জাবেদ আফছার-সাবেক পরিচালক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আব্দুল মুবিন-অপরাধ খবর, সেকান্দর আলম-দৈনিক শাহ আমানত, কে এম রুবেল- সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, মুরাদ হোসেন বিপ্লব- ব্যুরো, দৈনিক আমাদের মাতৃভূমি, নুরুল আমিন সোহেল-জেলা প্রতিনিধি, দৈনিক নবজীবন, মো. ওমর ফারুক-দৈনিক আমাদের মাতৃভূমি, জহিরুল ইসলাম বাবর-দৈনিক আলোকিত প্রতিদিন, সুমন সেন-সাংবাদিক, দৈনিক ৭১ সংবাদ, মো. মনির হোসেন-দৈনিক আমাদের মাতৃভূমি, জামাল উদ্দিন জাহেদ-সাংবাদিক, ২৪ টিভি, নুরুন্নবী-সাংবাদিক, দৈনিক প্রতিদিনের কাগজ, মোহাম্মদ মমিনুল ইসলাম-দৈনিক আমাদের মাতৃভূমি, কাদের ইমন-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ, হৃদয় সরকার-দৈনিক প্রতিদিনের কাগজ, আব্বাস-বাংলা বিডি টিভি।

আরও উপস্থিত ছিলেন:

সাংবাদিক জুনায়েদ হোসেন, এম আর মিলন, হেলাল উদ্দিন, হাসানুল আলম, রিয়াজউদ্দিন, আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান, আজম খান, নাসরিন আক্তার, তাসলিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনের পেশাগত জীবন, অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

পরিশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মারুফ রেজা।
অনুষ্ঠানের সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মিজান উল্লাহ সমরকান্দী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ