চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোসেন মিন্টুঃ

“গত ১৬ বছরে আগুনে পুড়ে নেতাকর্মীরা খাঁটি সোনার মানুষ হয়েছে”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “গত ১৬ বছর ধরে দমন-পীড়নের আগুনে পুড়ে বিএনপির নেতাকর্মীরা আজ খাঁটি সোনার মানুষে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে ব্যাপক সংঘর্ষ ও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, শ্রমিক নেতা নাজিম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি, ছাত্রদলের সাইফুল আলম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি এবং স্বেচ্ছাসেবক দলের বেলায়েত হোসেন ভুলু।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দিনটি উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুনঃ