সিআরএফ সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন
সিআরএফ সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন
হোসেন মিন্টুঃ
বর্তমান ডিজিটাল সাংবাদিকতার যুগে ভিডিও এডিটিং একটি অপরিহার্য দক্ষতা। আগের সেই খাতা-কলমের সাংবাদিকতা এখন সময়ের সাথে অনেকটাই বদলে গেছে। তাই সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলতেই চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের আয়োজন করা হয়েছে।
গতকাল ১৫ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সজল কান্তি চৌধুরী, এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ফোরামের সহ-সভাপতি হাসান মুকুল।
সপ্তাহব্যাপী এই কোর্সে রিপোর্টার্স ফোরামের মোট ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। তারা হাতে-কলমে ভিডিও সম্পাদনার বিভিন্ন দিক ও সফটওয়্যার ব্যবহার শিখছেন, যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

