রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুতুবউদ্দিন রাজুঃ
রাউজান উপজেলার পশ্চিম নোয়াজিষপুর ও দক্ষিণ নদীমপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বাদ মাগরিব বায়তুল করম জামে মসজিদ সংলগ্ন ফজল হক সওদাগরের বাসভবনসংলগ্ন ময়দানে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজ মোহাম্মদ মিয়া। মাহফিলটি উদ্বোধন করেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি মুদাররিস হযরতুলহাজ আল্লামা মো. ইসমাইল উদ্দীন আল কাদেরী (মা:), যিনি দোয়াও পরিচালনা করেন।
প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ সাতবাড়িয়া শাহ্ আমানত (র.) দাখিল মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী (মা:)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াজিষপুর মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী (মা:)।
বক্তারা বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি প্রেম ও ভালোবাসা ঈমানের মূল স্তম্ভ। তাঁর আদর্শ অনুসরণেই রয়েছে আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং দুনিয়া ও আখেরাতে সফলতা।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ মাওলানা আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, নদীমপুর নকবুলিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা রফিকুল করিম, ইন্সপেক্টর তাজ মোহাম্মদ, সার্জেন্ট মোহাম্মদ আবু মুসা, হাফেজ মো. ইমতিয়াজ, মো. ইদ্রিস, মনজুরুল ইসলাম ভান্ডারী, শেখ মাহাবুব, আবুল কালাম, মো. জাহেদ হোসেন, ফয়সাল, নূর মোহাম্মদ ভান্ডারী, মো. ফরিদ, মো. আজিজ মিয়া, দোস্ত মো. মেম্বার, মো. সেলিম, মো. আজম, মো. জাহাঙ্গীর, আলী আকবর, আমির হোসেন, মো. আশিক ও মো. সালাউদ্দিন প্রমুখ।
মাহফিলটি প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়। শেষে মিলাদ, কিয়াম ও দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগত মেহমানদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

